হোম > খেলা > ফুটবল

টাইব্রেকারে গড়াল বাংলাদেশ-ভারত ফাইনাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশের একটি আক্রমণ। ছবি: বাফুফে

প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও বদলাল না ফল। ৯০ মিনিটের খেলা শেষে তাই অবিচ্ছিন্ন থাকে দুই দল। শিরোপার ভাগ্য নির্ধারণে তাই টাইব্রেকারে গড়াল ম্যাচ। সাফের বাইলজ অনুযায়ী, নকআউট ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ড্র হলেও অতিরিক্তি সময় দেওয়া হবে।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ–ভারত। গ্রুপ পর্বে এই লড়াই ড্র হয়েছিল ১–১ গোলে। গোলদুটিও আসে প্রথমার্ধে। কিন্তু ফাইনালে কোনো গোলই হয়নি। তাই অবিচ্ছিন্ন থেকে বিরতিতে গিয়েছে দুই দল।

মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখার লড়াই ছিল সমানে সমান। বাংলাদেশের সেরা সুযোগটি আসে ১৩ মিনিটে। রোনান সুলিভানের ফ্রি কিক থেকে মিঠু চৌধুরীর হেড পোস্টের কিছুটা বাইরে দিয়ে চলে যায়।

১৮ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মোহাম্মদ মানিকের মাপা ক্রসে সুলিভান সঠিক সময়ে দৌড়ে এলেও দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে পা ছোঁয়াতে ব্যর্থ হন। ম্যাচের ৩২ মিনিটে বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ। গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় ফাঁকা পোস্ট পেয়ে ভারতীয় ফুটবলার চিপ শট নিলেও গোললাইন থেকে তা দারুণভাবে প্রতিহত করেন বাংলাদেশের ডিফেন্ডাররা।

৩৬ মিনিটে ভারত আবারও সুযোগ তৈরি করেছিল, তবে কর্নার থেকে আসা জটলার ভেতর জোড্রিকের নেওয়া হেডটি সহজেই তালুবন্দী করেন মাহিন।

প্রথমার্ধের শেষ ১০ মিনিটে বাংলাদেশ খেলার গতি নিয়ন্ত্রণ করে ভারতকে চাপে রাখলেও ডেডলক ভাঙা সম্ভব হয়নি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করার আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয় বাংলাদেশের। মাঝমাঠ থেকে চন্দন রায়ের দূরপাল্লার পাস বক্সের মুখে নিয়ন্ত্রণে নেন সুলিভান। চমৎকার দক্ষতায় ঘুরে দাঁড়িয়ে তিনি ভলি নিলেও তা পোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেও দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। ৪৮ মিনিট থেকে ভারত আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল অটুট। ৫১ মিনিটে ভারত টানা আক্রমণ চালিয়ে বলের পজিশন নিজেদের দখলে রাখার চেষ্টা করে। তবে ৫৪ মিনিটে কাউন্টার অ্যাটাকে গিয়ে ভারতকে চাপে ফেলে দেয় বাংলাদেশ।

ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাঠের পরিবেশও উত্তপ্ত হয়ে ওঠে। ৫৭ মিনিটে সাইডলাইনের কাছে বলের দখল নিতে গিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি ও জার্সি টানাটানির ঘটনা ঘটে। ৬৬ মিনিটে নাজমুল হুদা ফয়সালের জায়গায় মাঠে নামেন ডেকলান সুলিভান। সেমিফাইনালে নেপাল ম্যাচের মতো ক্যামিও রাখার প্রত্যাশা ছিল তাঁকে নিয়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তাঁর পাসে ভারতীয় গোলরক্ষককে একা পেয়েছিলেন রোনান। কিন্তু কাটাতেই পারেননি বল।

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

পিএসএলে ওপেনিংয়ে নেমেই ইমনের ঝোড়ো ব্যাটিং

সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ-ভারত

মঈন আলীর সঙ্গে বিবাদের গুঞ্জন, কী বলছেন ওয়ার্নার

ফাইনালেও একাদশে নেই ডেকলান সুলিভান

অচলাবস্থার সমাধানে ক্লাবের সঙ্গে বসছে বিসিবি

এবার সরে দাঁড়ালেন ইতালির কোচ

কেন ফ্রান্স থেকে অবসর নিতে চেয়েছিলেন এমবাপ্পে

বাবার কারণে ধোনি-কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ

‘পাকিস্তান ৭৯১ কোটি টাকা কোথায় খরচ করল, খতিয়ে দেখা উচিত’