হোম > খেলা > ক্রিকেট

কবে দেশে ফিরবেন বিসিবি সভাপতি, জানালেন আসিফ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঈদের পর দেশে ফিরতে পারেন বুলবুল– জানালেন আসিফ আকবর। ফাইল ছবি

পরিবারের সঙ্গে সময় কাটাতে গত ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ায় তাঁর যাওয়া নিয়ে যেমন কৌতূহল ছিল, দেশে ফেরা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। ঈদুল ফিতর শেষেই ঢাকায় ফিরতে পারেন বিসিবি প্রধান–আজকের পত্রিকার পডকাস্টে এমনটাই জানিয়েছেন আসিফ। বিসিবির এজ গ্রুপ ও গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান বলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) দীর্ঘদিন হলো পবিত্র রমজানে একটা খতম তারাবি পড়েন অস্ট্রেলিয়াতে। তারাবি এবারও পড়ছেন এবং তিনি ঈদ করেই সম্ভবত ফিরবেন (ঢাকায়)।'

আসিফ আরও যোগ করেন, 'যারা প্রশ্নটা করেন (কবে ফিরবেন বিসিবি সভাপতি), শুধু তাদের উত্তর দিতে কি তিনি বাংলাদেশে থাকবেন? একটা লোক হোটেলে ছোট্ট একটা রুমে গৃহবন্দী থাকে (ঢাকায় থাকলে)। তাঁর ফ্যামিলি আছে, তাঁরও তো জীবন আছে। সেটাও দেখতে হবে। বুলবুল ভাইকে কেন লাগবে, আমাকে বলেন। আমি আছি তো।’

২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত হন বুলবুল। এরপর থেকেই টানা কাজের মধ্যে ছিলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে পার করেছেন ব্যস্ত সময়। টানা ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় গেছেন বুলবুল। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর দুদিন আগে তিনি ভার্চুয়ালি বোর্ড মিটিংও করেছেন। সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ইয়ুথ লিগের সূচি ঘোষণা বিসিবির, খেলা কোথায়

নেপালকে হারিয়ে ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ইংল্যান্ড ফুটবল দল যেন এখন হাসপাতাল

সংসদে বিসিবিকে নিয়ে কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইপিএল ছাড়া ক্রিকেটারদের আরও কঠোর শাস্তির দাবি গাভাস্কারের

যুক্তরাষ্ট্রে অশ্বিনের সঙ্গে একই দলে খেলবেন পাকিস্তানি এই ক্রিকেটার

অস্ট্রেলিয়া থেকে ফিরেই বিসিবিতে বুলবুল

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে দর্শকের আকস্মিক মৃত্যু

পান্ডিয়ার ৬ কোটির গাড়ি, চপ্পল পরে চালিয়ে বিতর্কিত

এবার কি বাবরের সুদিন ফিরবে