হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    

দুদলের ম্যাচের একটি চিত্র। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে হতে যাওয়া এই সিরিজে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেবে পাকিস্তান। বিশ্বকাপ হাতের নাগালে থাকায় অল্প সময়েই সিরিজ শেষ করবে দুদল। মাত্র ৪ দিনেই ম্যাচ তিনটি খেলবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন।

সূচি অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি পাকিস্তানে পা রাখবে অস্ট্রেলিয়া। পর দিনই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৩১ জানুয়ারি। ১ ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে মাঠে নামবে তারা।

সিরিজের সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ২০২২ সালের মার্চ-এপ্রিলের পর এটা হবে অস্ট্রেলিয়ার দলের তৃতীয় পাকিস্তান সফর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পড়েছে পাকিস্তান। গ্রুপে সালমান আলী আগার দলের সঙ্গী ভারত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান।

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ট্রাম্প-ফিফা প্রেসিডেন্টের কী কথা হয়েছে

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলে সাড়ে ৩ কোটি টাকা পেল স্কটল্যান্ড

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে লজ্জার রেকর্ড পাকিস্তানের

নাহিদ রানার পাঁচে পাঁচ, একাই কাঁপাচ্ছেন পাকিস্তানকে

বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে ক্রীড়া পরিষদের কমিটি গঠন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান

বাংলাদেশ ম্যাচের আগে চেনা ছন্দে হামজা

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ইরান যুদ্ধে অপেক্ষা বাড়ল আফগানিস্তান-শ্রীলঙ্কার

সাকিব বললেন, শিগগির দেশে ফিরব