হোম > বিজ্ঞান

ব্ল্যাক হোলের ভয়ংকর শব্দের অডিও প্রকাশ

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি একটি ব্ল্যাক হোলের শব্দ প্রকাশ করেছে, যা মানুষের কানে শোনা যায়। নাসা যে ব্ল্যাক হোলের শব্দ প্রকাশ করেছে, তা পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টার থেকে ২০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। ম্যাশেবলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

নিজেদের টুইটার অ্যাকাউন্টে ব্ল্যাক হোলের শব্দের অডিওটি প্রকাশ করেছে নাসা। সেখানে একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছে যে শব্দ কীভাবে শূন্যে ভ্রমণ করে। 

টুইটারে নাসা লিখেছে, অনেকেই মনে করেন মহাকাশে শব্দ নেই। এমন ভুল ধারণার উৎপত্তি হচ্ছে মহাকাশের বেশির ভাগ স্থানই শূন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, গ্যালাক্সি ক্লাস্টারে প্রচুর গ্যাস রয়েছে। এই গ্যাস থেকেই আমরা শব্দ ধারণ করেছি। তারপর আমরা শব্দটিকে শ্রবণযোগ্য করার জন্য পরিবর্ধিত (এমপ্লিফায়েড) করেছি।’ 

নাসার ধারণ করা অডিওতে গর্জন ও কান্নার মতো শব্দ শোনা গেছে। এই শব্দ প্রকৃতপক্ষে উত্তপ্ত গ্যাসের মধ্য দিয়ে প্রবাহিত প্রবল চাপের তরঙ্গ। এ ধরনের ভয়ংকর ও রহস্যময় শব্দ সাধারণত সাইফাই চলচ্চিত্রে মহাকাশ ভ্রমণের সময় শোনানো হয়। 

ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়েছে, নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরির মাধ্যমে শব্দটি ধারণ করা হয়েছে। এ বছরের মে মাসে অডিও রেকর্ডটি প্রকাশিত হয়েছিল। 

সৌরজগতে ছিল আরও দুটি গ্রহ—গবেষণায় মিলল নতুন ধাঁধা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিদ্র, মহাকাশচারীদের জরুরি আশ্রয় নেওয়ার নির্দেশ নাসার

৫৩০০ বছর পুরোনো মমিতে মিলল অনুজীবের সন্ধান

যুক্তরাষ্ট্রের আকাশে ৩০০ টন টিএনটির শক্তি নিয়ে বিস্ফোরিত হলো উল্কা

অমরত্বের সন্ধানে পুতিন: ২৬ বিলিয়ন ডলারের প্রকল্পের নেতৃত্বে মেয়ে

১৫৪ বছর আগের ভুতুড়ে জাহাজ ‘মেরি সেলেস্টের’ রহস্য উদ্‌ঘাটন

পৃথিবী থেকে চাঁদের চেয়ে চার গুণ কাছে এসেছে একটি গ্রহাণু

আত্মার অমরত্ব নিয়ে বিজ্ঞানীদের ভাবাচ্ছে মৃত্যুর কাছাকাছি তিনটি অভিজ্ঞতা

১৮০ বছর আগে আর্কটিক অভিযানে গিয়ে নিখোঁজ ৪ নাবিকের দেহাবশেষ শনাক্ত

বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উদ্‌ঘাটনের দাবি বিজ্ঞানীদের, কী মিলল সেখানে