হোম > রাজনীতি

মেজরিটির সরকারও শিশুদের রক্ষা না পারাটা চরম লজ্জার: রাষ্ট্র সংস্কার আন্দোলন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাবে শিশুদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। সরকারের সমালোচনা করে দলটি বলেছে, ‘আমেরিকা-ইসরায়েল মিলে ইরানে যত শিশু হত্যা করেছে, দেশে তার চেয়ে বেশি শিশু কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এই রাষ্ট্র ব্যবস্থা ও দুই-তৃতীয়াংশ মেজরিটির সরকারও আমাদের সন্তানদের রক্ষা করতে পারছে না, যা চরম লজ্জার।’

আজ শুক্রবার দলটির সভাপতি হাসনাত কাইয়ূম ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সামিউল হক চৌধুরী এক যৌথ বিবৃতিতে এসব কথা জানিয়েছে।

বিবৃতিতে নেতারা বলেন, যখন দেশের ভবিষ্যৎ প্রজন্ম একটি প্রতিরোধযোগ্য রোগে মারা যাচ্ছে, তখন সরকার জরুরি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে নিজেদের রাজনৈতিক সুবিধা হাসিলে বেশি ব্যস্ত।

এ ছাড়া আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে হামের মতো অসুখে শিশুর মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড বলে দাবি করেছে দলটি।

রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে, সরকার টিকাদান কর্মসূচি এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, শিশুস্বাস্থ্য উন্নয়নের উদ্যোগ নেওয়ার চেয়ে ‘রাজনৈতিক বয়ান’ তৈরি এবং ‘দোষারোপের রাজনীতিতে’ নিজেদের সমস্ত শক্তি ব্যয় করছে। হাম এবং হামের উপসর্গে এরই মধ্যে চার শতাধিক ‘শিশু হত্যার’ দায় এই সরকার কোনোমতেই অস্বীকার করতে পারে না।

অনতিবিলম্বে সকল শিশুর সকল টিকাদান নিশ্চিত করা ও যে সকল এলাকায় হামের প্রকোপ বাড়ছে, সেসব এলাকায় সকল প্রয়োজনীয় সুবিধাসহ ফিল্ড হাসপাতাল বানানোর দাবি জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

গণভোটের ম্যান্ডেট অস্বীকার রাজনৈতিক প্রতারণা: জেএসডি

১৪ ও ১৫ জুলাই ঘিরে ঢাবি প্রশাসনের কোনো কর্মসূচি না থাকা দুঃখজনক: নাহিদ

ঢাবিতে বিদ্যুৎ-বিভ্রাটে দেরিতে শুরু ছাত্রশক্তির অনুষ্ঠান, নাহিদের ক্ষোভ

আওয়ামী লীগকে আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার প্রশ্নে অনড় বিরোধীরা, জোরদার করবে আন্দোলন

১৪-১৫ জুলাই নারীদের সাহসী ভূমিকাতেই আন্দোলন গণ–অভ্যুত্থানের দিকে এগিয়ে যায়: নাহিদ ইসলাম

ইনসাফের কথা বলারা মিথ্যা তথ্য ছড়িয়ে ছোট করার চেষ্টা করেছে: সংসদে এমপি সরোয়ার

অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ

বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ