হোম > রাজনীতি

দেশকে ১৭ প্রদেশ করার প্রস্তাব জাফরুল্লাহ চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশকে ১৬ থেকে ১৭টি প্রদেশে ভাগ করে প্রদেশের কাছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করর প্রস্তাব দিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের অবিসংবাদিত নেতা ভাসানীর কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে যে শাসন কাঠামো আছে তা দিয়ে জনগণের অধিকার ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। তাই দেশকে ১৬ থেকে ১৭টি প্রদেশে ভাগ করতে হবে। যেখানে প্রত্যেক প্রদেশে মুখ্যমন্ত্রী থাকবেন, হাইকোর্ট থাকবে। তাহলেই ভারসাম্য রক্ষা হবে। এছাড়া পরিবর্তন হবে না।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, বাজারে পৌঁছার আগেই জিনিসের দাম বেড়ে যাচ্ছে। অথচ তা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। বাংলাদেশে যদি গণতন্ত্র থাকত তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলকে একজনকে দায়িত্ব দেওয়া হতো না। এই সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই রাস্তায় থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী বলেন, যখন আমরা সংকটে পড়ি তখন ইতিহাসের কাছে ফিরে যাই। কোনো দল যখন তার আদর্শ ও নীতি থেকে সরে গেছে তখন সেই দল থেকে ভাসানীও সরে গেছেন। ৭২ সালের সংবিধানে জনগণের অধিকারের কিছু কথা থাকলেও তা কেড়ে নেওয়ার ব্যবস্থাও আছে। এক ব্যক্তিকে, প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া আছে তাতে জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রগুলো ব্যর্থ করে দিয়েছে। স্বৈরাচারী কাঠামোর সংবিধানের পরিবর্তন করা না গেলে জনগণের স্বার্থ রক্ষা করা। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুলসহ অন্যরা।

সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে: জামায়াত আমির

দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় অপরাধপ্রবণতা বাড়ছে: রিজভী

দেশে এখন নির্লজ্জ দলীয়করণ চলছে: জামায়াত আমির

আয়ের চেয়ে ব্যয় বেশি এবি পার্টির

আয়ের তুলনায় ব্যয় বেশি জামায়াতের

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

দফায় দফায় বাধার মুখে এনসিপি নেতারা, আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ পোস্ট

সিইসির সঙ্গে বৈঠকে যেসব দাবি জানাল জামায়াত

হবিগঞ্জে চোখে আঘাতপ্রাপ্ত ছাত্রশক্তির নেতাকে উড়োজাহাজে ঢাকায় আনা হচ্ছে