হোম > রাজনীতি

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরের একটি কনভেনশন সেন্টারে ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লিগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এই অভিযোগ করেন। জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এই সভার আয়োজন করে।

সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সংঘর্ষের ঘটনা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘আবারও হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধি, ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা করা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। হবিগঞ্জে আমাদের ভাই আলিফের চোখ উপড়ে ফেলেছে।’

সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্রদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন। শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক ধারা বজায় রাখুন। কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এই সরকার মনে করছে, তারা ক্ষমতায় আছে, সব দখল করবে। এটা শেখ হাসিনা ভেবেছিল, এর পরিণতি আপনারা দেখেছেন।’

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘জুলাই বিপ্লবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল গণ-অভ্যুত্থানের ট্রাম্প কার্ডের মতো। স্বৈরাচারী সরকার ভাবতেই পারেনি, প্রাইভেটের শিক্ষার্থীরা এভাবে নেমে আসবে। ১৭ জুলাই দমন-পীড়নের পর সবাই ভেবেছিল, আন্দোলন আর সামনে এগিয়ে নেওয়ার মতো কেউ নেই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রাইভেটের ভূমিকার স্বীকৃতি প্রয়োজন। ডকুমেন্টেশন প্রয়োজন। দুঃখের বিষয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে এ সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার প্রমুখ।

আরও পড়ুন—

শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও সন্ত্রাসনির্ভর রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা: ছাত্র ইউনিয়ন

বিএনপির ওপর ফ্যাসিবাদী শাসনের ছায়া ভর করেছে—বিভিন্ন ক্যাম্পাসে হামলা প্রসঙ্গে জামায়াত

একটি মহলের কারণে শহীদ-আহতদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

সহাবস্থান চাই, মব নয়—সংবাদ সম্মেলনে জবি ছাত্রদল

ফ্যাসিবাদের পান্ডাদের মতো ছাত্রদলকে লেলিয়ে দিচ্ছেন: গোলাম পরওয়ার

গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আগপর্যন্ত জুলাই গণ-আন্দোলন অসমাপ্ত: সিপিবি

যাদের কারণে আজ আপনি সরকার, তাদের গায়ে হাত দেবেন না: জামায়াত আমির

৫ ও ৬ আগস্টের কর্মসূচি ঘোষণা করল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

বিদ্যুৎ ও গ্যাস-সংকটে জনজীবন ও শিল্প খাত চরম বিপর্যয়ের মুখে: জামায়াতের নাজিবুর

দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুৎ নিয়ে চিন্তা নেই, সরকার সংবিধান নিয়ে ব্যস্ত: পরওয়ার