হোম > রাজনীতি

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

আজকের পত্রিকা ডেস্ক­

প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ রয়েছেন। বৈঠকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও রয়েছেন। বিএনপির প্রতিনিধিদলে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

গত নভেম্বরে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির সঙ্গে তাদের প্রথম বৈঠক। আজ রোববার বেলা ৩টায় বিএনপির প্রতিনিধিদল নির্বাচন ভবনে প্রবেশ করে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। পরে তারা সাড়ে ৩টায় সভাকক্ষে আনুষ্ঠানিক বৈঠকে বসে।

বৈঠক শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতেই আমরা এখানে এসেছি। কমিশনের সংসদ নির্বাচন-সংক্রান্ত কাজকর্মের বিষয়াদি সম্পর্কে আমরা অবহিত হতে চাই।’

ভোট গণনায় এদিক-ওদিক হলে হাত থাকবে না: সারজিস

বিএনপি ক্ষমতায় এসে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

বন্যা পরিস্থিতিতে নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশনা ছাত্রদলের

হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের প্রধান

এডিবির পূর্বাভাস: সাড়ে ৪ শতাংশ হতে পারে দেশের প্রবৃদ্ধি

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

চট্টগ্রামে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির