হোম > রাজনীতি

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

ওই বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফাও স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে ড. শহিদুল আলম বলেন, ‘রাষ্ট্রচিন্তার একজন সদস্য সারওয়ার তুষারের বিরুদ্ধে উত্থাপিত যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগ তদন্তে গঠিত কমিটির সদস্য হিসেবে আমরা ৩০ জানুয়ারি ২০২১ থেকে এক বছর কাজ করেছি এবং ৩০ জানুয়ারি ২০২২ তারিখে সর্বসম্মতিক্রমে তদন্ত প্রতিবেদন জমা দিই। এই ধরনের তদন্তের রাজনৈতিক এবং সামাজিক সংবেদনশীলতার কথা বিবেচনা করে তদন্ত প্রসঙ্গে আমরা কোনো পাবলিক প্ল্যাটফর্মে মন্তব্য করা থেকে বিরত থেকেছি। এখনো থাকছি।’

তবে, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তীকালে অভিযুক্ত ব্যক্তির/সারওয়ার তুষারের নেতা হিসেবে রাজনৈতিক উত্থানের পরিপ্রেক্ষিতে অভিযোগটির নিষ্পত্তি নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন। তাঁদের প্রশ্নের জবাবে আমরা শুধু এটুকুই বলতে পারি যে আমাদের মতে অভিযোগটির গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি। আমাদের এই মতামত দ্রুত রাষ্ট্রচিন্তাকে জানিয়ে দিলেও তারা আমাদের মতামত গ্রাহ্য করেনি।

২০২১ সালের জানুয়ারিতে রাষ্ট্রচিন্তার অন্যতম সংগঠক সারোয়ার তুষারের বিষয়ে বীথি সপ্তর্ষি নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে সংগঠনটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তাসলিমাকে আহ্বায়ক করে আলোকচিত্রী শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া (পরবর্তী সময়ে জ্যোতির্ময় বড়ুয়ার স্থানে আইনজীবী সাদিয়া আরমান) এবং গবেষক দিলশানা পারুলের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে।

বর্তমান গভর্নরের বিশেষত্ব হচ্ছে ঋণ পুনঃ তফসিল করা: নাহিদ

গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ

কাল নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, বক্তব্য দেবেন তারেক রহমান

গণভোটের রায় বাস্তবায়ন: সাত বিভাগে জামায়াতসহ ১১ দলের সমাবেশ কর্মসূচি

হাওরাঞ্চলে ধান কাটায় সংকট, জরুরি পদক্ষেপের আহ্বান এনসিপির

এনসিপির ‘স্বেচ্ছাসেবক’ ও ‘কৃষক’ সংগঠনের আত্মপ্রকাশ মে মাসেই

৫ আগস্টের পর ঢাবি ক্যাম্পাস ছিল মব সন্ত্রাসের আঁতুড়ঘর: সাহস

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল, প্রশ্ন এ টি এম আজহারের

মানুষের আইনের ‘কবর’ রচনা করে, কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: ১২ মে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিল