হোম > রাজনীতি

আওয়ামী লীগ ফেরত আসবে কি না, সিদ্ধান্ত নেবে জনগণ: স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি: সংগৃহীত

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, আওয়ামী লীগ আবার ফিরে আসবে কি না—এই সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দলের নয়, বরং তা জনগণের।

আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর আয়েজিত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ কথা বলেন।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘আমরা অনেক জায়গায় শুনতে পাই, আওয়ামী লীগ ফেরত আসবে কি না, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, দেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। আমি বলি, এই সিদ্ধান্ত আওয়ামী লীগের নয়, রাজনৈতিক দলগুলোর নয়। এই সিদ্ধান্ত জনগণের। এই সিদ্ধান্ত যে শহীদ মা তাঁর সন্তানকে হারিয়েছেন, সেই মায়ের। এই সিদ্ধান্ত আহত ভাই-বোনদের।’

স্নিগ্ধ আরও বলেন, ‘আপনারা কি আওয়ামী লীগকে ফেরত চান? এই খুনিকে ফেরত চান? যে খুনি আমাদের দুই হাজারের মতো ভাই-বোনকে হত্যা করেছিল, তাদের কি ফেরত চান? এই বাংলার মানুষ ৫ আগস্টেই তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। তারা এই খুনিকে আর ফেরত চায় না। বাংলাদেশে আমরা আর এই খুনিকে ফেরত চাই না।’

মাহবুবুর রহমান স্নিগ্ধ আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগকে ফেরত চাই না। আমাদের পানির তৃষ্ণা এখনো মেটেনি। প্রয়োজন হলে আমরা আবু সাঈদের মতো বুক পেতে, আবারও মুগ্ধের মতো পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামব এই ফ্যাসিস্টের বিরুদ্ধে।’

এর আগে বেলা ৩টার দিকে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে তিনটি ট্রাক দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ।

সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।

হজ পালনে সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

‘আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?’

সীমান্ত হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

সেতুমন্ত্রীর সফরে বাউফলে বিএনপি-জামায়াত হাতাহাতি

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ওপরে ঠিকঠাক, ভেতরে সদরঘাট: আযাদ

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

সিইসির সামনে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ