হোম > রাজনীতি

নিবন্ধন পেল এনসিপি ও বাসদ মার্ক্সবাদী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্ক্সবাদী)। দল দুটির বিরুদ্ধে কোনো অভিযোগ জমা না হওয়ায় আজ সোমবার (১৭ নভেম্বর) রাতে এ সংক্রান্ত গেজেট জারি করেছে ইসি। এর ফলে আসন্ন নির্বাচনে দল দুটি নিজ প্রতীকেই অংশ নিতে পারবে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, কোনো দাবি-আপত্তি না থানায় এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক (মার্ক্সবাদী) এই দুইটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধে অভিযোগ আসায় দলটির নিবন্ধনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।

এদিকে পরশু বুধবার ইসির সংলাপে এ দুটি দলকে আমন্ত্রণও জানিয়েছে ইসি।

ইসি সূত্র জানায়, গত ৪ নভেম্বর কমিশন তিন দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ১২ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানানোর সময়সীমা নির্ধারণ করে। ওই সময়ের মধ্যে কোনো দাবি বা আপত্তি জমা হয়নি। এ তিন দলের মধ্যে শুধু বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধেই ১০ থেকে ১৫টি দাবি-আপত্তি কমিশনে জমা পড়ে। এসব আবেদন কমিশনের পর্যালোচনায় রয়েছে।

এ ছাড়া অনশনে করা তারেক রহমানের দল আমজনতার দলসহ কয়েকটি দলের আবেদন পুনর্বিবেচনার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র।

ভোট গণনায় এদিক-ওদিক হলে হাত থাকবে না: সারজিস

বিএনপি ক্ষমতায় এসে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

বন্যা পরিস্থিতিতে নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশনা ছাত্রদলের

হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের প্রধান

এডিবির পূর্বাভাস: সাড়ে ৪ শতাংশ হতে পারে দেশের প্রবৃদ্ধি

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

চট্টগ্রামে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির