নির্বাচনী প্রচারে এবার ২০ বছর পর আগামী বুধবার বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন বরিশালের বেলস পার্ক মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তিনি।
আজ সোমবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এ তথ্য জানান।
সফর সূচি অনুযায়ী বুধবার বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশে রওনা করবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর ১২টার দিকে বরিশালের জনসভায় অংশ নেবেন।
ওই জনসভা শেষ করে বেলা ১টায় হেলিকপ্টারে করেই যাবেন ফরিদপুর। বেলা পৌনে ২টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সভা শেষে বেলা পৌনে ৩টায় আবার হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।