হোম > রাজনীতি

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন।

আজ বৃহস্পতিবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্যসচিব ও গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ ও এনসিপির পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের (এনপিএ) আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ্ উপস্থিত ছিলেন।

আলাউদ্দীন মোহাম্মদ জানান, বৈঠকে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সংস্কার, মৌলিক অধিকার সুরক্ষা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

নয়াদিল্লি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক চেতনা ও জাতীয় মর্যাদার প্রতি অসম্মান প্রদর্শন করেছে: এনসিপি

হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত: আখতার

নির্বাচনের পাঁচ মাস পরও আইনশৃঙ্খলার উন্নতি হয়নি, বেড়েছে মব-চাঁদাবাজি: সিপিবি

১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ, প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়নে ১৪ নভেম্বর রাজধানীতে ১১ দলের মহাসমাবেশ

গ্যাস সংকট-বিদ্যুতের বাড়তি বিল: চুলা-পাতিল নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচি

ছাত্ররাজনীতি: শিক্ষাঙ্গনে অস্থিরতায় সেই লেজুড়বৃত্তি

সংবিধান সংশোধন কমিটি: কমিটিতে মতামতও দেবে না বিরোধী দল

৫ দফা দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের’ প্রতীকী লংমার্চ

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের গণজমায়েত