হোম > রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার ঢাকায় সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল রোববার রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। এদিন বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত সপ্তাহে মাত্র চার দিনের ব্যবধানে তাঁকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) এনে চিকিৎসা দিতে হয়। দেশের বিদ্যমান চিকিৎসা পদ্ধতি খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য পর্যাপ্ত নয় জানিয়ে তাঁকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় তাঁকে বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতাসহ হৃদ্‌রোগে ভুগছেন।

বন্দী অবস্থায় ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এর মধ্যে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছিলেন তাঁর মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা। এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মোটেই সঠিক হয়নি: শফিকুর রহমান

ট্যাক্স-নির্ভর বাজেট হয়ে গেছে: জামায়াত নেতা তাহের

এত রাজস্ব আদায় এই সরকারের পক্ষে সম্ভব না: নাহিদ ইসলাম

দলীয় কর্মীদের লুটপাটের জন্য বাজেটের আকার বৃদ্ধি করা হয়েছে: হামিদুর রহমান আযাদ

বাজেটে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকনির্দেশনা নেই, বৈষম্য বাড়ার আশঙ্কা সিপিবির

এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে: ড. আতিক মুজাহিদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত-শিবিরের বিরোধিতা করায় অন্তর্বর্তী সরকারের সময় কোণঠাসা হতে হয়েছে: মাহফুজ আলম

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অসত্য’ বক্তব্য এক্সপাঞ্জের দাবি জামায়াত এমপির

এটা বাণিজ্য চুক্তি নয়, মার্কিন প্রশাসনের হুকুমনামা: আনু মুহাম্মদ