হোম > রাজনীতি

গয়েশ্বরের উপস্থিতিতে খুলনায় বিএনপি নেতার বাসায় পুলিশের অভিযান, আটক ২৫

খুলনা প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিতিতে খুলনায় এক বিএনপি নেতার বাসা থেকে ২৫ জনকে আটক করেছে পুলিশ।

খুলনায় বিএনপির সমাবেশের দুদিন আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বসুপাড়া বাশতলায় বিএনপি খাইরুজ্জামান শিপনের বাসায় অভিযান চালানো হয়। 

পুলিশ বলছে, ‘নাশকতা চালানোর’ উদ্দেশ্যে তারা সেখানে বৈঠক করছিল। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতারা বলছেন, কেন্দ্রীয় নেতা গয়েশ্বরের সঙ্গে দেখা করতে নেতা-কর্মীরা সেখানে গিয়েছিলেন।

এবিষয়ে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন আজকের পত্রিকাকে বলেন, বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা গয়েশ্বর রায় খুলনায় শনিবারের সমাবেশ বিএনপি অফিসে সংবাদ সম্মেলন শেষে করে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর খাইরুজ্জামান শিপনের বাসায় যান। সেখানে তার রাত্রিযাপনের কথা ছিল।

‘সেখানে যাওয়ার পর নেতা কর্মীরা তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য গেলে বাড়িটি পুলিশ ঘিরে ফেলে। এরপর সেখান থেকে গয়েশ্বর ছাড়া সব নেতা কর্মীকে আটক করা হয়।’ 

তবে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘বিএনপি নেতা কর্মীরা নাশকতা করতে লাঠি নিয়ে বৈঠক করছে এমন সংবাদে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে ২৫ জনকে আটক করা হয়েছে।’ 

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির

১৮ আইন কর্মকর্তার পদত্যাগকে স্টান্টবাজি বলছে বিএনপি

বিচার করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারের উদ্দেশে জামায়াত আমির

আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

সাংবাদিকের ওপর হামলা: তদন্তে জামায়াতের কমিটি

বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: জামায়াত