হোম > রাজনীতি

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে: আমীর খসরু

নোয়াখালী প্রতিনিধি

সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। আপনাদের এবং উপদেষ্টাদের কথাবার্তায় মনে হচ্ছে, আপনারা কোনো এক দিকে ঝুঁকে যাচ্ছেন। এমনটা যদি হয় বাংলাদেশের মানুষের কাছে আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আর যদি গ্রহণযোগ্যতা না থাকে, তার ফল কী হবে, সেটা সবাই জানে।’

আজ বুধবার বিকেলে জেলা শহর মাইজদীর শহীদ মিনার প্রাঙ্গণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়া থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া ছাড়া কারও কোনো অধিকার নেই দেশ পরিচালনা করার। এ দেশ পরিচালনা করতে হলে দেশের মানুষের ম্যান্ডেট নিতে হবে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে। দেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেটি আমরা ধারণ করতে সক্ষম হয়েছি। আর বিএনপি এসব বিষয়ে মানুষের কাছে ওয়াদাবদ্ধ। নতুন বাংলাদেশে আমাদের পরিবর্তন আনতে হবে।’

জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুন, সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সহ-পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ প্রমুখ।

শাস্তির বিধান না থাকায় সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মানছে না: আখতার হোসেন

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াত নেতা তাহের

জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার

মধ্যরাতে ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

জুলাই সনদ বাস্তবায়নের ব্যত্যয় হলে জাতি ক্ষমা করবে না: এ টি এম আজহার

জুলাই সনদ আদেশ ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন

জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির

মেলবোর্নে ভিক্টোরিয়া বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত