হোম > রাজনীতি

২৮ অক্টোবর রাজধানী আ.লীগের দখলে থাকবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আগামী ২৮ অক্টোবর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। 

আজ রোববার দুপুরে সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

আগামী ২৮ অক্টোবর বিএনপির রাজপথ দখলে আপনারা কোনো চাপ অনুভব করছেন কি না—প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নানা কর্মসূচি দিয়েছে। হাঁটা কর্মসূচি, বসা কর্মসূচি, ভবিষ্যতে হয়তো হামাগুড়ি কর্মসূচি দেবে।’ 

তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২৮ অক্টোবর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে।’

প্রসঙ্গত, আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ করবে বিএনপি। গত ১৮ অক্টোবর  নয়াপল্টনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, ২৮ অক্টোবর মহাসমাবেশ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান মো. হারুন অর রশীদ বলেছেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে পুলিশের কঠিন চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।’

বিচার করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারের উদ্দেশে জামায়াত আমির

আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

সাংবাদিকের ওপর হামলা: তদন্তে জামায়াতের কমিটি

বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না: ছাত্রদল

ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী

মঙ্গলবার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে যুবদল

মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির