হোম > রাজনীতি

তারেক রহমানের ফেরা উপলক্ষে ন্যান্‌সির গান ‘নেতা আসছে’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হয়েছে বিশেষ আবেগ। সেই আবেগকে সুর ও কথায় বেঁধে নতুন গান প্রকাশ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন গান ‘নেতা আসছে’। গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে এর সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান। গানটি প্রকাশ করা হয়েছে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে।

গানের কথায় উঠে এসেছে প্রত্যাবর্তনের প্রতীক্ষা ও আশাবাদের বার্তা—‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে। যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।’

সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে: জামায়াত আমির

দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় অপরাধপ্রবণতা বাড়ছে: রিজভী

দেশে এখন নির্লজ্জ দলীয়করণ চলছে: জামায়াত আমির

আয়ের চেয়ে ব্যয় বেশি এবি পার্টির

আয়ের তুলনায় ব্যয় বেশি জামায়াতের

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

দফায় দফায় বাধার মুখে এনসিপি নেতারা, আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ পোস্ট

সিইসির সঙ্গে বৈঠকে যেসব দাবি জানাল জামায়াত

হবিগঞ্জে চোখে আঘাতপ্রাপ্ত ছাত্রশক্তির নেতাকে উড়োজাহাজে ঢাকায় আনা হচ্ছে