হোম > রাজনীতি

প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। কার্যালয়ের সামনে আসার পর স্লোগানে-স্লোগানে তাকে স্বাগত জানান দলের নেতা–কর্মীরা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পর সেখানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নয়াপল্টনে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান এই প্রথম নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন।

এ দিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিকেল থেকেই নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক নেতা–কর্মী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

বিএনপির শরিক জোট: মিত্রদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হচ্ছে নৈশভোজ

ব্যারিস্টার জমির জামায়াত নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন, আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ: জামায়াত আমির

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনায় প্রাধান্য পেল যেসব

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

চট্টগ্রামে বন্যায় ভোগান্তি, সহায়তায় এনসিপির রেসপন্স টিম

ভোট গণনায় এদিক-ওদিক হলে হাত থাকবে না: সারজিস

বিএনপি ক্ষমতায় এসে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের