হোম > রাজনীতি

শিক্ষাঙ্গনে ‘গুপ্ত রাজনীতি’ ও ক্যাডারভিত্তিক কার্যক্রম বন্ধের দাবি ছাত্র জমিয়তের

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ছাত্র জমিয়তের জরুরি সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

শিক্ষাঙ্গনে ‘গুপ্ত রাজনীতি’ এবং ক্যাডারভিত্তিক সাংগঠনিক কার্যক্রমকে শিক্ষার পরিবেশ ও ক্যাম্পাসের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে কঠোর অবস্থান নিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনটি বলছে, ক্যাম্পাসে সকল রাজনৈতিক কর্মকাণ্ড অবশ্যই উন্মুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হতে হবে।

আজ রোববার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে এ অবস্থান তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, গোপন রাজনৈতিক চর্চা শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করে এবং ক্যাম্পাসে অস্থিরতার পরিবেশ তৈরি করতে পারে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ‘গুপ্ত রাজনীতি’ বা অদৃশ্য কাঠামোর মাধ্যমে পরিচালিত কার্যক্রম শিক্ষাঙ্গনের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তাই এমন চর্চা পরিহার করে সকল রাজনৈতিক কার্যক্রমকে প্রকাশ্য ও স্বচ্ছ কাঠামোর মধ্যে আনার আহ্বান জানানো হয়।

ছাত্র জমিয়ত আরও দাবি করে, ক্যাডারভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। ফলে ক্যাম্পাসকে নিরাপদ ও শিক্ষাবান্ধব রাখতে এ ধরনের কার্যক্রম বন্ধ করা জরুরি।

সংগঠনের নেতারা বলেন, একটি আধুনিক ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তুলতে হলে সকল রাজনৈতিক কার্যক্রমকে উন্মুক্ত রাখতে হবে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে তাদের মতপ্রকাশের স্বাধীনতা চর্চা করতে পারে।

সংবাদ সম্মেলনে সংগঠনটি শিক্ষাঙ্গনে সংঘাতমুক্ত পরিবেশ নিশ্চিত করা, সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনা এবং শিক্ষার্থীদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে।

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি

আমরা মাঠে গিয়ে ‘মব’ করতে পারব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো বাজেট হয়নি: নাহিদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার