হোম > রাজনীতি

ছাত্রদল শুধরে না গেলে ছাত্রশিবির পেস বল করবে: হুঁশিয়ারি শিবির সভাপতির

­যশোর প্রতিনিধি

যশোর বিডিহলের মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যায় ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। ছবি: আজকের পত্রিকা

ছাত্রদল প্রতিটা ক্যাম্পাসে পায়ে পাড়া দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। আজ শুক্রবার সন্ধ্যায় যশোর বিডিহলের মিলনায়তনে ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ছাত্রদল কাদের ওপর পেশিশক্তি দেখাও, তোমরা যখন ছাত্রলীগের কাছে মার খাইতা, তখন সেই মারগুলো কারা ঠেকায়েছে। তোমরা শিন্নি খাইলা মোল্লাদের অছিলায়, সেই মোল্লাদের এখন ভুলে যাও। আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু দুর্বল ভেবো না। তোমরা সাবধান হয়ে যাও।’ ক্রিকেটের উপমা টেনে তিনি বলেন, ‘জায়গায় দাঁড়ায়া বল করলে বলে জোর হয় না। বলে জোর আনতে রানআপ নিতে পিছে যেতে হয়। এর মধ্যে তোমরা শুধরে না গেলে ছাত্রশিবির পেস বল করবে। তখন তোমাদের অস্তিত্ব ছাত্রলীগের মতোই হবে।’

জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে ছাত্রদলকে দিয়ে বিএনপির পরিকল্পিত এই হামলা হচ্ছে অভিযোগ করে শিবিরের কেন্দ্রীয় এই সভাপতি বলেন, ‘ছাত্রদলের এই হামলা বিএনপির ইঙ্গিতেই হচ্ছে। দেশের দায়িত্ব নিয়ে ওপরে ওপরে দেখাচ্ছে খুব ফিটফাট আছি। অর্থনীতির অবস্থা তলে তলে বেহাল। এমন পরিস্থিতি সামাল দিতে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে ক্যাম্পাসে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। সেটা দেশের জনগণ বোঝে। গণভোটের রায়কে তোমরা মানো না; সেই দিক থেকেও দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাও। তোমরা গুম অধ্যাদেশ বাতিল করেছ। তোমাদের মতো বিভিন্ন অধ্যাদেশ তৈরি করেছ। তোমাদের অপকর্ম ঢাকতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছ। এই পথেই হেঁটেছিল আওয়ামী লীগ, ফলে তাদের দেশ থেকে পালাতে হয়েছে। তোমাদেরও দেশ থেকে পালাতে হবে; এখন সেই সময়ের অপেক্ষায় দেশবাসী।’

নূরুল ইসলাম সাদ্দাম দাবি করেন যে, ছাত্রশিবির ছাত্র সংসদ নির্বাচনে জেতার পর ক্যাম্পাসে কোনো সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত দেয়নি এবং মাদক ও গেস্টরুম সংস্কৃতি নির্মূল করেছে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট দেওয়া নিয়ে সমালোচনা করেন। যুবদলের কেন্দ্রীয় নেতারা বিশেষ বিবেচনায় হলে সিট পাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।

শনিবার যৌথ সভা ডেকেছে বিএনপি

আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

প্রয়োজনে সংসদ–রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

বিশ্ববিদ্যালয়ে আবার রাজনীতির দাপট তৈরি হচ্ছে: নাহিদ

মে দিবসে শ্রমিক দলের সমাবেশে আড়াই লাখ মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি

দেশে স্থিতিশীলতা নষ্ট করতে একটি শ্রেণির সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষিকাকে লাঞ্ছনায় বিএনপি নেতাকে বহিষ্কার

এনসিপিতে যোগ দিলেন ইসহাক, ফ্লোরা, রনি, কাফি

ছাত্রদল শিষ্টাচার লঙ্ঘন করে সহিংসতাকে উসকে দিচ্ছে: জামায়াতে ইসলামী

বিএনপির সামনে কঠিন চ্যালেঞ্জ