হোম > রাজনীতি

জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এই দুই কমিটিতে আহ্বায়ক, সদস্যসচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক করা হয়েছে খন্দকার খালেদা আক্তারকে। সদস্যসচিব হয়েছেন রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হয়েছেন সালমা আক্তার।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক করা হয়েছে সিফাত সুলতানা মিমকে। সদস্যসচিব হয়েছেন ইথার ফারিয়েল হামিদ এবং মুখ্য সংগঠক হয়েছেন ফাতেমা রহমান মেঘা।

দুই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, আংশিক কমিটিগুলো আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি দুটি অনুমোদন করেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু ও সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতি। কমিটি অনুমোদনের সুপারিশ করেন সংগঠনটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমা।

সংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল

শেখ হাসিনা প্যারাসুটে নামবেন, সবাই ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানাবে—এটা কি সম্ভব: রিজভী

তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে—অভিযোগ জামায়াতের

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন

খালেদ মোশাররফ ছিলেন ১৫ আগস্টে ও ৭ নভেম্বরের খলনায়ক: জ্বালানিমন্ত্রী

বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল

‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করবে বিরোধী জোট

ককটেল-বোমা বিস্ফোরণ ঘটানোর নির্দেশনা পার্শ্ববর্তী দেশ থেকে আসছে: রিজভী

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে যাওয়ার সব আয়োজন পূর্ণ করেছে: জামায়াত আমির