হোম > রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ছবি: আজকের পত্রিকা

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সৌন্দর্যশালী করার লক্ষ্যে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘আমি মনে করি এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে হয়েছে। এখানে প্রবীণ এবং নবীনের যে সমন্বয় হয়েছে, আমরা আশা করি, তাঁরা পার্লামেন্টে ঠিক সেইরকম ভূমিকা রাখতে পারবে।’

ত্রয়োদশ সংসদে আসতে পেরে সবাই ধন্য মন্তব্য করে সেলিমা রহমান বলেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ। ১৭ বছর পরের এই সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সৌন্দর্যশালী করার লক্ষ্যে কাজ করবে এবং আমরা কাজ করব।’

দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সেলিমা রহমান।

সংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল

জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি অনুমোদন

শেখ হাসিনা প্যারাসুটে নামবেন, সবাই ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানাবে—এটা কি সম্ভব: রিজভী

তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে—অভিযোগ জামায়াতের

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন

খালেদ মোশাররফ ছিলেন ১৫ আগস্টে ও ৭ নভেম্বরের খলনায়ক: জ্বালানিমন্ত্রী

বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল

‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করবে বিরোধী জোট

ককটেল-বোমা বিস্ফোরণ ঘটানোর নির্দেশনা পার্শ্ববর্তী দেশ থেকে আসছে: রিজভী

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম