হোম > রাজনীতি

ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দিল বিএনপি

আজকের পত্রিকা ডেস্ক­

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে ৫ সদস্যের নাম জমা দিয়েছে বিএনপি। আজ বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে নামের তালিকা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একই দিনে ১২ দলীয় জোটের পক্ষ থেকে ৫ সদস্যের নামের তালিকা জমা দেওয়া হয়েছে। বিকেলে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের কাছে নির্বাচন কমিশনার হিসাবে ৫ জনের নাম জমা দেন।

এর আগে গত রোববার নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম চেয়ে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সার্চ কমিটি।

এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রেসিডেন্টের কাছে সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করছে। রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলো আগামী ৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক ৫ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা তাঁদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন।

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

একটি দল নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে: শিশির মনির

গণভোট নিয়ে আলোচনা আদালতে নয়, সংসদে হওয়া উচিত: জামায়াত

রাষ্ট্রপতির বক্তব্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির