হোম > রাজনীতি

ঢাকা-৬ আসনের জনগণ স্মার্ট নৌকার সঙ্গী হতে চান: সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্মার্ট নৌকার সঙ্গী হতে চান বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। আজ শুক্রবার বিকেলে পুরান ঢাকার নর্থ সাউথ রোডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

ঢাকা দক্ষিণ ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই আলোচনা সভার আয়োজন করে। সাঈদ খোকনের নির্বাচনী জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সভায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশীদের কথা উল্লেখ করে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘বাইরের মানুষ দিয়ে সব হয় না। আমরা ১০ বছর এই আসনে বাইরের মানুষ দিয়ে দেখেছি। বাইরের মানুষ তো বাইরের মানুষ। তিনি এলাকাবাসী ও তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাউকে মূল্যায়ন করেননি। এবার ঢাকা-৬ আসনের জনগণ স্মার্ট নৌকার সঙ্গী হতে চায়। তাই আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ঢাকা-৬ আসনে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।’ 

তিনি বলেন, ‘আমি সব সময় জনগণ, দলের তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করি। আগামীতেও তা করব ইনশা আল্লাহ। আপনারা আমাকে সব সময় আপনাদের সন্তান-ভাই হিসেবে সঙ্গে পাবেন। ক্ষমতায় থাকি বা না থাকি, সব সময় আপনাদের পাশে থাকব।’ 

সাঈদ খোকন বলেন, ‘আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলেন। ২০১৫ সালে আমাকেও প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছিলেন এবং আপনাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আপনারা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিলেন। মেয়র হিসেবে দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। আমার সাধ্যমতো কাজ করেছি। চেষ্টার কোনো কমতি ছিল না, সুখে-দুঃখে আমি আপনাদের পাশে ছিলাম।’ 

পুরান ঢাকার অনেক মাঠ ও পার্ক পরিত্যক্ত অবস্থায় ছিল এবং অনেক মাঠ দখল হয়ে গিয়েছিল জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘আমরা সেই খেলার মাঠ-পার্ক সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩১টি খেলার মাঠ ও পার্ক নিয়ে আমি জল-সবুজের প্রকল্প করেছিলাম। যার মধ্যে ১৮টি মাঠ এবং পার্ক আমি উদ্বোধন করে দিয়েছি। বাকিগুলো পরে উদ্বোধন হয়েছে, আপনারা ব্যবহার করতে পারছেন।’ 

এর আগে দুপুরে পুরান ঢাকার নাজিরা বাজার আহলে হাদিস জামে মসজিদে জুমার নামাজ শেষে আগত মুসল্লিদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহীদের জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান সাঈদ খোকন।

বাণিজ্য চুক্তি বাতিলের পরিবর্তে সরকার মার্কিন তোষণ নীতি গ্রহণ করেছে: সিপিবি

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’