হোম > রাজনীতি

ফার্মগেট এলাকা থেকে আওয়ামী লীগের অর্ধশত নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকা থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধশত নেতা-কর্মীকে আটক করা হয়েছে। ‎

আজ ‎বুধবার দুপুর ২টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ও শেরে বাংলা নগর মূল সড়কে একযোগে অভিযান চালিয়ে তাঁদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

‎তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আলমগীর কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।’

‎তিনি জানান, যেসব স্থানে নেতা-কর্মীরা জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, সেসব স্পটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে, মানুষ হত্যা করে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

শাপলা চত্বরে বিএনপির ভূমিকা কেমন ছিল, তা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

আফ্রিকার জঙ্গল থেকে কেউ এখানে এসে চাঁদাবাজি করে না: জামায়াত আমির

নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি

শুভেন্দু অধিকারীকে জি এম কাদেরের অভিনন্দন

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে হচ্ছে নতুন কমিটি

৭ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

নবাগতদের যাচাই-বাছাই, মূল্যায়নে এনসিপির সার্চ কমিটি

উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা, দেখুন তালিকা