হোম > রাজনীতি

আগামী নির্বাচনে আনুপাতিক আসন বণ্টন চান চরমোনাই পীর

ঝালকাঠি প্রতিনিধি  

ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি: আজকের পত্রিকা

দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে আনুপাতিক (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতিতে আসন বণ্টন চান বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলনের ঝালকাঠি শাখার জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘যারা নৌকার নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা লাঙলে নির্বাচন করে লাঙল চালাতে পারে না, যারা কাস্তে-কুঠার নিয়ে নির্বাচন করে তারা নিজের লাকড়ি কাটতে পারে না। কিন্তু হাতপাখা এমন একটি প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকে অর্ধশতাব্দী এ দেশের মানুষ ক্ষমতার পালাবদল দেখেছে। তারা সামরিক শাসন দেখেছে, নির্বাচিত সরকারের শাসনও দেখেছে। কিন্তু প্রত্যেক শাসকই ক্ষমতায় গিয়ে স্বৈরাচারে পরিণত হয়েছে। এ দেশের মানুষ রক্ত ও জীবনের মায়া তুচ্ছ করে বারবার শাসক পরিবর্তন করেছে, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।’

জনগণের ভাগ্য পরিবর্তনে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো দল যখন এককভাবে সরকার গঠন করে, তখন তারা সহজেই স্বৈরাচারী হয়ে ওঠে। তাই দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তন করতে হবে। এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক পদ্ধতি, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করবে।’

এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে

লন্ডনে হাসনাত আবদুল্লাহর নামে মামলা

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াত ও এনসিপি: যুবদল সভাপতি

তরুণীকে হয়রানির অভিযোগ: তদন্ত চলাকালে পক্ষ নেওয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

বিএনপি ঘরানার নতুন সংগঠন ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন’

দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ

প্রস্তাবিত বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জাতীয় শ্রমিক শক্তি

ভারতীয় দূতাবাস অভিমুখে ‘আজাদ পার্টির’ মশাল মিছিল, গুলশানে পুলিশের বাধা

বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না, এমন বাংলাদেশ চাই: মুন্সিগঞ্জে শফিকুর রহমান