হোম > রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অলি আহমেদ। ফাইল ছবি

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনীত করা হয়েছে।

আজ রোববার (৯ আগস্ট) মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক করেন জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে জানান, ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ওই দিন বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ ২০ আগস্ট।

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

গণ-অভ্যুত্থানের অসমাপ্ত লক্ষ্য বাস্তবায়নে নতুন আন্দোলনের আহ্বান

পুলিশ প্লাজা থেকে গ্রেপ্তার আ.লীগের ৬ নেতা–কর্মী ৩ দিনের রিমান্ডে

জ্বালানি খাতের বেসরকারীকরণ লুটপাটের নতুন লাইসেন্স: গোলাম পরওয়ার

পুলিশ প্লাজা থেকে গ্রেপ্তার আ.লীগের ৬ নেতা-কর্মী ৩ দিনের রিমান্ডে

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে: জামায়াত আমির

জুলাই গণ-অভ্যুত্থান ১৭ বছরের আন্দোলনের ফসল: সালাহউদ্দিন

জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যা-মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি সরানোর অভিযোগ নাহিদের

ভারতীয় হাইকমিশনকে তলব করা উচিত: নাহিদ ইসলাম

ভারতের ‘শিষ্টাচারবহির্ভূত’ আচরণে জামায়াতের নিন্দা