হোম > রাজনীতি

গার্লস কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

কুষ্টিয়া প্রতিনিধি

জামায়াতে ইসলামীর নেতা সুজাউদ্দিন জোয়ার্দার‌। ছবি: সংগৃহীত

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দার‌কে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নতুন সেক্রেটারি হয়েছেন শহর জামায়াতের আমির এনামুল হক‌। সোমবার রাত সা‌ড়ে ৯টায় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন আজ‌কের প‌ত্রিকা‌কে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ (রুকন) সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্ব এনামুল হক‌কে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সদ্য সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার আজ‌কের পত্রিকা জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা রুকন বা কোনো দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। কেন্দ্রীয় ক‌মি‌টি সারা ‌দে‌শের রুকন‌দের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে তাঁর মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই।

এই জামায়াত নেতা আরও জানান, জেলা জামায়াতের সেক্রেটারি পদে দায়িত্ব পাওয়ার আগেই তিনি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারাটি তখন শিথিল ছিল বিধায় সে সময় তাঁর পদ পেতে বাধা হয়নি। চাকরি ছাড়লে আবার স্বপদে বহাল রাখা হ‌বে।

সদ্য দায়িত্ব পাওয়া জেলার সেক্রেটারি এনামুল হক ব‌লেন, ‘সর্বসম্মতিক্রমে আমা‌কে জেলার নতুন দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।’

এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন, ‘ঘটনা সত্য। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হি‌সে‌বে মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সারা ‌দে‌শে এমন সাতজনকে অব্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে। ‌তাৎক্ষ‌ণিকভাবে সর্বসম্মতিক্রমে জেলার নতুন দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে শহর জামায়াতের আমির এনামুল হক‌কে।’

এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে রোপণ করা হবে তিনটি গাছের চারা

বন্যা-দুর্যোগে সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির

ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন বন্যার মূল কারণ: রিজভী

ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

বিএনপির শরিক জোট: মিত্রদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হচ্ছে নৈশভোজ

ব্যারিস্টার জমির জামায়াত নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন, আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ: জামায়াত আমির

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনায় প্রাধান্য পেল যেসব

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

চট্টগ্রামে বন্যায় ভোগান্তি, সহায়তায় এনসিপির রেসপন্স টিম