হোম > রাজনীতি

নির্বাচন না দিলে দেশবাসী আবারও গর্জে উঠবে: আবুল কালাম আজাদ

জহিরুল আলম পিলু 

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ডেমরা থানা তাঁতী দল আয়োজিত অনুষ্ঠিত কর্মিসভায় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, ‘অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে আবারও দেশবাসী গর্জে উঠবে। আর এর ভয়ংকর পরিণতি থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। মানুষের এই জাগরণ কোনো শক্তি আটকিয়ে রাখতে পারবে না।’

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ডেমরা থানা তাঁতী দল আয়োজিত অনুষ্ঠিত কর্মিসভায় তিনি এসব কথা বলেন। এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আবুল কালাম আজাদ আরও বলেন, ‘দেশনায়ক তারেক রহমান আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়ে বলেছেন, সারা দেশের আনাচে-কানাচে তাঁতী দলের নেতা-কর্মীদের নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের মূল লক্ষ্য হলো ৩১ দফা দাবি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমি সমর্থকদের জাগরণ দেখেছি। তাঁরা আমাকে বলেছেন, বর্তমান সরকারকে আর সময় দেওয়া যাবে না। তাঁদের দাবি, অচিরেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনে তাঁরা পুরোপুরি শরিক হবেন।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ডেমরা থানা তাঁতী দল আয়োজিত অনুষ্ঠিত কর্মিসভায় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব মজিবুর রহমান। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কাজী রেজাউল করিম রানা, সদস্যসচিব আবুল কাসেম পাটোয়ারী, ডেমরা থানা তাঁতী দলের আহ্বায়ক জুলহাস শেখ, সদস্যসচিব এনামুল হক মুকুলসহ অন্য নেতৃবৃন্দ ছিলেন।

সীমান্তে পুশ ইনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে: ইসলামী আন্দোলন

বিচার লম্বা হওয়া মানে অপরাধীকে সহযোগিতা করা: ধর্ষণ-হত্যা নিয়ে জামায়াত আমির

সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: যুবশক্তি সভাপতি

আওয়ামী লীগ প্রশ্নে এখন যা চলছে, তা বড় দুই দলের ইনসিকিউরিটি: মাহফুজ আলম

গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি জামায়াতের সঙ্গে জোটের পক্ষে ছিলেন না: মুশফিক উস সালেহীন

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫

তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মরদেহ রাখা হবে হিমঘরে

তোফায়েল আহমেদ মারা গেছেন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ

বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ কল্পনাপ্রসূত: তাসনিম জারা