হোম > রাজনীতি

মির্জা ফখরুলের বাসায় কারামুক্ত বিএনপি নেতা পিন্টু

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন দলটির সদ্য কারামুক্ত ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন দলটির সদ্য কারামুক্ত ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। আজ রোববার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় যান পিন্টু। এ সময় পিন্টুর সঙ্গে তার স্ত্রী বিলকিস বেগমও ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

প্রায় ১৭ বছর কারাভোগের পর মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।

উল্লেখ্য, ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন আব্দুস সালাম পিন্টু। পরে বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। সম্প্রতি হাইকোর্টে এই মামলার রায়ে খালাস পান পিন্টুসহ অন্যরা

ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি দূর্জয়, সম্পাদক মোস্তাকিম

যুবদল ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে ঝিনাইদহ ছাড়লেন পাটওয়ারী

নাসীরুদ্দীনের ওপর হামলায় জামায়াতের নিন্দা–উদ্বেগ

নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে: আসিফ মাহমুদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, অভিযোগের বিষয়ে যা বলছে বিএনপি

ঝিনাইদহে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

এবার দল গোছাতে উদ্যোগী বিএনপি

দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে এনসিপির মশাল মিছিল

এই সরকার এখনো কোনো দেশ থেকে দাওয়াত পর্যন্ত পায়নি: নাহিদ ইসলাম

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ