হোম > রাজনীতি

নির্বাচন কমিশন হচ্ছে আ.লীগের সহযোগী সংগঠন: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা বলতে চাই না। নির্বাচন কমিশন কোনো ফ্যাক্টর না। এদের নিয়ে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ হবে না। নির্বাচন কমিশন হচ্ছে ভোট চোর আওয়ামী লীগের সহযোগী সংগঠন। সহযোগী সংগঠন নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই।’

রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে আজ শুক্রবার বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, বাংলাদেশে যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে, তারা হচ্ছে প্রধান চোর। সময় এসে গেছে, এই চোরদের ধরতে হবে। প্রধান চোরকে ধরতে পারলে সহযোগী চোরেরা এমনিতেই ধরা পড়বে। নির্বাচন কমিশন নিয়ে মাথা না ঘামিয়ে আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকারের ওপর বাংলাদেশের সব জনগণকে জোর দেওয়া উচিত।

বিএনপির এই নেতা বলেন, দেশে ২টা জিনিস পরিবর্তন করতে হবে, সেটা হলো—ৎশেখ হাসিনার বদলে কেয়ারটেকার সরকার এবং ইভিএমের বদলে ব্যালট পেপার। এটাই এখন স্লোগান। কারণ এ দুটো পরিবর্তন করতে পারলেই সবকিছুর সমাধান হবে।

দেশের সব সংগঠনের উদ্দেশ্যে আমির খসরু বলেন, ‘যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে, আপনারা যদি তাদের সহযোগী হয়ে যান, তাহলে পরবর্তীকালে দেশের জনগণের চোখে শত্রু হয়ে যাবেন। দেশের জনগণের জানমালের দায়িত্বে যাঁরা আছেন, তাঁরা এই ভোট চোরের সহযোগী হবেন না। চোরের সহযোগী হলে বাংলাদেশের মানুষের কাছে শত্রু হয়ে যাবেন। আর একবার শত্রু হয়ে গেলে জনগণের কাছে আপনাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।’

সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের সহসাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর প্রমুখ।

সংরক্ষিত নারী আসন: বিএনপির প্রার্থী হতে ফরম নিলেন ১২ শতাধিক

কুষ্টিয়ায় পীরের আস্তানায় হামলা: নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি এনপিএর

বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড সবখানে বিএনপি ‘ক্যু’ শুরু করেছে: শফিকুর রহমান

বিএনপি জনগণের ওপর পুরোনো একদলীয় শাসন চাপিয়ে দিতে চাচ্ছে: শফিকুর রহমান

গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাদ হওয়ায় হতাশ এনসিপি

জামায়াতের প্রত্যাশা মোটাদাগে অপূর্ণ

মাজার ভাঙচুর ও পীরকে হত্যার ঘটনায় এনসিপির নিন্দা

চাঁদাবাজরা মানবিক চিকিৎসকের সঙ্গেও গর্হিত আচরণ করল: জামায়াত আমির

সংরক্ষিত নারী আসন: দুই দিনে বিএনপির মনোনয়ন বিক্রি ১০২৫

গণভোট বাতিল জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা: আ স ম রব