‘সাজানো মামলা’ প্রত্যাহার করে মেজর (অব.) আখতারুজ্জামানকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
আজ শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
ফেসবুকের ওই পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
আখতারুজ্জামান যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাঁদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন বলে দাবি করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘তাঁর ভাষা কি ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তাঁর ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।’
বিরোধীদলীয় নেতা আরও লেখেন, ‘বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেপ্তার করে থাকলে, অশনিসংকেত! ভুক্তভোগী জনগণ এটা কোনো অবস্থাতেই মেনে নেবেন না।’
আরও পড়ুন: