হোম > রাজনীতি

গণতন্ত্রকে রক্ষা করতে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে: মির্জা ফখরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

দেশে এমন শক্তির উত্থান হয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগ নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্রকে রক্ষা করতে এবং দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাবেক এমপি ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা ও প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আলোচনা সভায় এমন অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপিকে উদারপন্থী রাজনৈতিক দল দাবি করে দলটির মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু দেশে গণতন্ত্র ও জন-অধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। তাদের প্রতিহত করতে সরব হওয়ার আহ্বান জানান তিনি। তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

মির্জা ফখরুল বলেন, ‘এখনকার রাজনীতিতে মূল্যবোধ নাই। রাজনীতিকে ধ্বংসের চক্রান্ত চলছে। পরিকল্পিতভাবে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতার চরিত্র হনন করে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পথে উত্তরণের প্রক্রিয়া চলছে। কিন্তু কোনো কোনো মহল নির্বাচনের আগে থেকে চক্রান্ত করে, যেন এখানে গণতন্ত্র না থাকে। এই সরকারের দায়িত্ব এই চক্রান্ত যেন সফল না হয়।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাদের বিরুদ্ধে অশালীন ভাষা ও কুৎসা রটানো হচ্ছে। তিনি নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র সত্ত্বেও জনগণ বিএনপি এবং বর্তমান সরকারের পাশে রয়েছে।

আলোচনা সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, ১০ জুন আসতে পারে ঘোষণা

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজেপি নেতার ছেলের সমর্থনে দেশের ক্রিকেট দুর্বল করার চেষ্টা চলছে: সারোয়ার তুষার

যদি সাহস থাকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

তেল-বিদ্যুতের দাম বাড়ালে জনগণের রুদ্ররোষে পড়তে হবে: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

যুবদলের নতুন কমিটি, মুন্না সভাপতি ও সাধারণ সম্পাদক নয়ন

রাশেদ ও গাফফারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছি: হান্নান মাসউদ

পদত্যাগের দুদিন পর ফেসবুকে দীপেন দেওয়ানের দীর্ঘ পোস্ট

ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান