হোম > রাজনীতি

নাশকতার মামলা থেকে মির্জা আব্বাসসহ ২৯ জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

নাশকতার অভিযোগে এক যুগ আগে রাজধানীর রমনা থানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুসহ ২৯ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।

আদালত একই সঙ্গে মির্জা আব্বাস ও বরকতউল্লা বুলুসহ ২৯ জনকে অব্যাহতি দেন। অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির নেতা মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদলের নেতা হামিদুর রহমান হামিদ।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, শুনানি শেষে আদালত মামলা প্রত্যাহারের অনুমতি দিয়ে সবাইকে অব্যাহতি দেন। আদালতে উপস্থিত ছিলেন বরকতউল্লা বুলু।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ রমনা থানাধীন শান্তিনগরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় রমনা থানার তৎকালীন উপপরিদর্শক মো. আশফাক রাজীব হাসান বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন।

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে—প্রশ্ন আজহারের

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার