হোম > রাজনীতি

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: ফেসবুক

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নেন তিনি।

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি জানানো হয়, হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার বিএনপির এই নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান রবের কাছে তিনি দোয়া করেন। এ সময় মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।