হোম > রাজনীতি

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেন নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিল না, এর কারণ জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ওপরের অনুমতি নেই। উত্তর দিক থেকে সিগন্যাল নেই।

আজ বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

নৌকা প্রতীক স্থগিত রেখে গতকাল বুধবার ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সে তালিকায় ছিল না এনসিপির প্রত্যাশিত প্রতীক শাপলা।

আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা।

সিইসি তাঁদের বলেন, ‘এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। অথচ শাপলা প্রথমে চেয়েছিল নাগরিক ঐক্য। তখন আলোচনায় আসেনি। এখন কেন এত আলোচনা? আমরা নাগরিক ঐক্যকে শাপলা দিইনি। কিন্তু এখন দেখি যে আপনারা (সাংবাদিক) খুব আলোচনায় আনছেন। আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এ ব্যাপারে অনেক ব্রিফ করেছেন। আমি এ ব্যাপারে আর কোনো বক্তব্য এখন দিতে চাই না।’

সংবাদমাধ্যমে প্রকাশিত সিইসির এ বক্তব্যের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে হাসনাত বলেন, ‘কারণ উপরের অনুমতি নেই। উত্তর দিক থেকে সিগন্যাল নেই।’

এখানে ‘উপরের অনুমতি’ বা ‘উত্তরের সিগন্যাল’ বলতে কী বোঝানো হয়েছে, এর ব্যাখ্যা অবশ্য দেননি এনসিপির এ নেতা।

২৫০ বাসের রুট পারমিট চাওয়া ছাত্র কাউন্সিল নেতাকে বহিষ্কার

সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি: জামায়াত আমির

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: সিপিবি

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রোববার

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

‘মধ্যপন্থী থেকে মধ্য-ডানপন্থী’ নতুন দলের আত্মপ্রকাশ

ফের সিটিস্ক্যান করা হচ্ছে মির্জা আব্বাসের

আগামীকাল জুলাই সনদ বাস্তবায়নের অধিবেশন না ডাকলে রাজপথে যাবে ১১ দল

মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার