হোম > রাজনীতি

গীতা পাঠে জামায়াত এমপির বারণের সংবাদ প্রকাশের নিন্দা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে ‘স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের নায়েবে আমিরের’ শীর্ষক সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখা। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এ প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে প্রকাশিত ‘স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াত নায়েবে আমিরের’ শীর্ষক সংবাদে অধ্যাপক মুজিবুর রহমান এমপির উদ্ধৃতি ব্যবহার করে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে মাননীয় সংসদ সদস্য আজ কোথাও, কোনো সভা-সমাবেশে কিংবা কোনো কর্মকর্তার নিকট এ ধরনের বক্তব্য প্রদান করেননি। তাঁর বক্তব্য সম্পর্কে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বাস্তবতাবিবর্জিত।

রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক এবং সেক্রেটারি মো. গোলাম মুর্তজা এক যৌথ বিবৃতিতে বলেন, যাচাই-বাছাই ব্যতীত এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

জামায়াতের নেতারা আরও বলেন, স্বাধীনতা দিবস জাতীয় ঐক্য, সম্প্রীতি ও মর্যাদার প্রতীক। এ দিবসকে ঘিরে বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়। আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর নিকট অবিলম্বে এ সংবাদের সংশোধন, দুঃখপ্রকাশ ও প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি।

জামায়াতের নেতারা সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, তারা যেন বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে এবং কোনো ব্যক্তি বা সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার অপচেষ্টা থেকে বিরত থাকে।

হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত: এনসিপি

স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে বিএনপিরই ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

শিক্ষা খাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম খতিয়ে দেখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে—প্রশ্ন আজহারের

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা