হোম > রাজনীতি

সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর: ফখরুল-রিজভীসহ ৮ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন অভিযোগ গঠন করেন। 

অন্য যাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাঁরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি সদস্য মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম। 

অভিযোগ গঠনের সময় মির্জা ফখরুলসহ সবাই আদালতে উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ও রিজভীকে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়। আদালত ওই আবেদন নামঞ্জুর করেন। এরপর অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালত আগামী ২০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। 

আসামিদের আইনজীবী জিয়াউদ্দিন জিয়া অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ গঠনের ফলে এ মামলার বিচার শুরু হলো বলে আইনজীবীরা জানান। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন মিন্টু রোডে মির্জা ফখরুল ইসলাম ও রিজভীর নেতৃত্বে ২০০ থেকে ২৫০ নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় তাঁরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করেন ও বিস্ফোরণ ঘটান। 
এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচালক মো. আয়নাল বাদী হয়ে মামলা করেন। 

২০১৭ সালের ২৩ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন খান আদালতে চার্জশিট দাখিল করেন।

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

দফায় দফায় বাধার মুখে এনসিপি নেতারা, আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ পোস্ট

সিইসির সঙ্গে বৈঠকে যেসব দাবি জানাল জামায়াত

হবিগঞ্জে চোখে আঘাতপ্রাপ্ত ছাত্রশক্তির নেতাকে উড়োজাহাজে ঢাকায় আনা হচ্ছে

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্যতার প্রস্তাব প্রত্যাহার ও ইসির অতিরিক্ত সচিবের নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত, গাজী নজরুলসহ যেসব বিষয় আলোচনায়

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন: প্রতি মাসে ৬ নেতা-কর্মী খুন

হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলায় ছাত্রশিবিরের প্রতিবাদ

হবিগঞ্জে হামলা: আজ দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি এনসিপির

কারও হাত, কারও পা ভেঙে দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী