হোম > রাজনীতি

দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তের অংশ: রিজভী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর নয়াপল্টনে বুধবার পূজামণ্ডপ পরিদর্শন শেষে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

শারদীয় দুর্গাপূজা চলাকালে পাহাড়ে অস্থিতিশীলতা ‘জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি, তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এত দিন রাজনৈতিক স্বার্থে দুর্গাপূজার উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখনো প্রচেষ্টা আছে সম্প্রীতি ভাঙার।

দুর্গাপূজা নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছে। তিনি দেশটাকে তাঁর বাপের মনে করতেন। কোনো একটি দেশ চেয়েছে, হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে।

তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির নেতা-কর্মীরা সতর্ক আছেন, যাতে পূজা নির্বিঘ্নে শেষ হয়। পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এর জন্য হিন্দু-মুসলিম সবাই এক হয়ে সেই শপথ নিয়েছে।’

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ

গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না: শফিকুর রহমান

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ

যে কারণে শোকজের জবাব দেবেন না ছাত্রদলের হামিম

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ