রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর। সংসদে তাঁর ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের সদস্যদের নিয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেছেন।
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আগামীকাল যে সংসদ বসবে, সেখানে আমাদের ভূমিকা কী হওয়া উচিত, সেই বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, সংসদের ক্রাইটেরিয়া, ক্যারেক্টার বিষয়ে আমরা কিছু দিকনির্দেশনা দিয়েছি।’
ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘যখন প্রস্তাব আসবে তখন আমরা জানাব। কালকে খোলাসা হবে।’
জামায়াত নেতা বলেন, ‘আমরা মনে করি, রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই। স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাঁকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছেন আমরা পরিষ্কার নই। এই বিষয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো কালকে দেখবেন।’