হোম > রাজনীতি

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং দলটির মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার।

আজ মঙ্গলবার বিকেলে এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির শীর্ষ এই দুই নেতা তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁরা নবগঠিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সব সংসদ সদস্যকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে জাতীয় পার্টির নেতারা বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর সুযোগ্য নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে এবং দেশের সার্বভৌমত্ব আরও সুরক্ষিত হবে—এমন প্রত্যাশা প্রকাশ করেন তাঁরা।

বিবৃতিতে বলা হয়, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে, যেখানে সব দল ও মতের মানুষ নির্বিঘ্নে নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাবে।

বিবৃতিতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে দৃঢ়ভাবে কাজ করবেন। একই সঙ্গে দেশের আপামর জনগণের জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।

যে সাজে বাবার শপথ অনুষ্ঠানে এসেছিলেন জাইমা রহমান

নির্বাচনী বাঁটোয়ারা মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন: মাহফুজ আলম

বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের ও চিফ হুইপ নাহিদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জি এম কাদেরের অভিনন্দন

নতুন সংসদ হবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল

সেই জার্সি পরেই শপথ নিলেন হাসনাত

রাষ্ট্রের ক্ষমতাকেন্দ্রে জিয়া পরিবারের তৃতীয় ব্যক্তি

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে এমপিদের শপথের মানে নেই: আসিফ মাহমুদ

দেশ ও জাতির স্বার্থে পাশে আছি: জামায়াত আমির

সরকার গঠনের আগেই আন্দোলনের ডাক দেশের জন্য ভালো লক্ষণ নয়: হাফিজ উদ্দিন আহমদ