হোম > রাজনীতি

ফোন করে জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ রোববার (২০ জুলাই) বিকেলে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, জামায়াত আমারিরে খোঁজ নিতে সেনাপ্রধান তাঁকে ফোন দিয়েছিলেন।

অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে বলা হয়, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল জনাব ওয়াকার উজ জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।’

পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘সেনাপ্রধান জেনারেল জনাব ওয়াকার উজ জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তব্যের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। বক্তব্য শেষে দ্রুত তাঁকে চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে—প্রশ্ন আজহারের

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার