হোম > রাজনীতি

তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে—অভিযোগ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে বারবার মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার ভর্তুকি দেবে কিন্তু তেলের দাম বৃদ্ধি করবে না জানিয়ে সরকার গণমাধ্যমে এবং সংসদে ফলাও করে প্রচার করেছিল। এই প্রচারের পরপরই সরকার তেল-গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।’

আজ রোববার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ‘সিলিন্ডার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে’ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

পৃথিবীর বিভিন্ন দেশে যখন তেল ও গ্যাসের মূল্য কম সেখানে আমাদের দেশে দাম বৃদ্ধি করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘সরকারের মন্ত্রীরা চোখ বন্ধ করে জাতির সঙ্গে মিথ্যাচার করছে, প্রতারণা করছে।’

নূরুল ইসলাম বলেন, চাহিদার আলোকে সার বরাদ্দ দেওয়া হচ্ছে না। অথচ কৃষি মন্ত্রী দাবি করছেন দেশে সারের কোনো সংকট নেই। কৃষি মন্ত্রী কৃষকদের সঙ্গে মতবিনিময়ের নামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় করে ‘সাজানো প্রশ্ন’ গণমাধ্যমে প্রচার করে সারের সংকট আড়ালের চেষ্টা করছে।

সমাবেশে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপি যখন বলতো নির্বাচনই সব সমস্যার সমাধান।’

তাহলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে কি—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, যদি নির্বাচন হয়ে থাকে তাহলে সংকট সমাধান না হয়ে সংকট বাড়ছে কেন? অন্তর্বর্তীকালীন সরকারের দুই বছর দেশের মানুষ যেই কষ্ট পোহাতে হয়নি বিএনপি সরকারের সময় কেন ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে

সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন, সৈয়দ জয়নুল আবেদীন, রাশেদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করেন জামায়াত নেতা–কর্মীরা। মিছিলটি পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

শেখ হাসিনা প্যারাসুটে নামবেন, সবাই ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানাবে—এটা কি সম্ভব: রিজভী

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন

খালেদ মোশাররফ ছিলেন ১৫ আগস্টে ও ৭ নভেম্বরের খলনায়ক: জ্বালানিমন্ত্রী

বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল

‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করবে বিরোধী জোট

ককটেল-বোমা বিস্ফোরণ ঘটানোর নির্দেশনা পার্শ্ববর্তী দেশ থেকে আসছে: রিজভী

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে যাওয়ার সব আয়োজন পূর্ণ করেছে: জামায়াত আমির

বিশৃঙ্খলা সৃষ্টিতে পার্শ্ববর্তী দেশের উসকানি টের পাওয়া যায়: রিজভী

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে যা বললেন সামান্তা শারমিন