হোম > রাজনীতি

সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকার তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিভিন্ন দিক থেকে চরম বেকায়দায় আছে। তাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

আজ রোববার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্যদের এক সভায় তিনি এ মন্তব্য করেন।

কর্নেল অলি বলেন, ‘বর্তমান সরকারের পতনের জন্য দলমত-জাতি-ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণ-অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এই অবৈধ সরকারের পতনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিলে হবে না। দেশপ্রেমিক সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে।’

কর্নেল অলি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে দেশের ৮৫ শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখীতে এখন অনেকের জীবন-সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে। আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ ধ্বংসের পথে। এ অবস্থা থেকে উত্তরণে এই সরকারকে হটানোর বিকল্প নেই।’

এদিকে বিএনপি ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছেন এলডিপি প্রেসিডেন্ট। ঢাকা বিভাগের গণ-অবস্থানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  দেবেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ। চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম, ময়মনসিংহে প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, রাজশাহীতে সাংগঠনিক সম্পাদক জুয়েল, সিলেটে সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও রংপুরে পঞ্চগড় জেলা এলডিপির সভাপতি রেজাউল মাস্টার।

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

রাজনৈতিক অঙ্গনকে ফের অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী

ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে সংবিধান সংস্কারপ্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে: পরওয়ার

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন

সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের