হোম > রাজনীতি

আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কালশীর বাউনিয়া বাঁধ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। বস্তিবাসীদের পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করেই উচ্ছেদ করতে হবে।

আজ রোববার দুপুরে রাজধানীর কালশীর বাউনিয়া বাঁধ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এ সময় তিনি কালশীতে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

আসিফ বলেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। বস্তিবাসীকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের মাধ্যমে উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ অভিযান ঘিরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার ক্ষোভ থেকেই এই আগুন লাগানো হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বস্তি পরিদর্শনকালে আসিফ মাহমুদ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, তাঁদের দুর্ভোগের কথা শোনেন এবং আহত ব্যক্তিদের খোঁজখবর নেন।

এ সময় তিনি দুর্গত পরিবারগুলোর জন্য দ্রুত পুনর্বাসন, জরুরি ত্রাণসহায়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন, যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

পরিদর্শনের সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জুলাইয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েও অবহেলিত শ্রমিকেরা: শিমুল বিশ্বাস

‘মহান’ সংসদের মর্যাদা বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে, জামায়াত এমপির ভিডিও প্রসঙ্গে তাসনিম জারা

এনসিপি কার্যালয়ে নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন রাষ্ট্রদূত

কর্নেল তাহেরের রাষ্ট্র রূপান্তরের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: জেএসডি

জিয়াউর রহমানের রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর যাদু মিয়া: তথ্যমন্ত্রী

এনসিপির ৬ এমপির সংখ্যা আগামী দিনে ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী

ভারতের ছাত্র-যুব আন্দোলনে সংহতি জানাল ছাত্র ইউনিয়ন

এমপির ভিডিও বিতর্ক: তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার কথা জানাল জামায়াত