হোম > রাজনীতি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ জামায়াতের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: ভিডিও থেকে

বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে নির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া এবং সকালেই রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়ে নেওয়ার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিগত ৪, ৫ ও ৬ তারিখ—এই তিন দিন এই দুটি আসনে কেন্দ্রের পক্ষ থেকে আমি নিজেই সফর করেছি। ইঞ্জিনিয়ারিংসহ অনেক কথা আমরা আগে শুনেছি, কিন্তু নির্বাচিত সরকারের অধীনে এই নির্বাচন যেন নিরপেক্ষ হয়, সে দাবি জানিয়েছিলাম। ভয়ভীতি দেখানো, কেন্দ্রে যেতে না দেওয়া এবং এজেন্টদের ওপর হুমকির কথা আমরা শুনে আসছিলাম। আজ সকাল থেকে দেখলাম, সেই আশঙ্কাই সত্য হয়েছে।’

তিনটি অনিয়মের কথা উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘একটা হচ্ছে যে সকালেই বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তারা জোর করে আমাদের এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর করে নিয়েছেন, যা একেবারে নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। নিয়ম হলো ভোট গ্রহণ শেষ হবে, গণনা শেষ হবে, ফলাফল তৈরি হবে, তখন রেজাল্ট শিটে সব প্রার্থীর এজেন্টরা স্বাক্ষর করবেন। কিন্তু ভোট চলাকালীন সকালেই বগুড়া-৬ আসনের মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (কেন্দ্র নম্বর ১) আমাদের এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে নেওয়া হয়েছে।’

জাল ভোট এবং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘অন্তত ১২টা পর্যন্ত আমি শেরপুর নির্বাচনী এলাকার অন্তত ১৩টা ভোটকেন্দ্রের নাম বলতে পারি, যেখান থেকে জোর করে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে।’

মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, ‘শেরপুরে জাল ভোট ঠেকানোর জন্য ইসলামিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে যখন আমাদের পক্ষ থেকে প্রতিবাদ করতে যাওয়া হলো, সেখানে শ্রীবরদী পৌর বিএনপির সেক্রেটারি আবদুল্লাহ মোহাম্মদ দুলাল এবং পৌর আহ্বায়ক অপুর নেতৃত্বে কেন্দ্রে ঢুকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’ এর প্রতিবাদ করতে গিয়ে ওই উপজেলা জামায়াতের যুব কমিটির সভাপতি আমির হামজা রক্তাক্ত হয়েছেন বলেও অভিযোগ করেন পরওয়ার।

পরওয়ার জানান, তাঁরা পুলিশ, সেনাবাহিনী এবং রিটার্নিং অফিসারদের বারবার অনুরোধ করার পরও কোনো প্রতিকার হয়নি। সেখানে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে নিযুক্ত পেটোয়া বাহিনী কেন্দ্রে কেন্দ্রে হামলা করছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়াও মহিলাদের ভোটকেন্দ্রে যেতে বাধা ও তাদের অপমানিত ও লাঞ্ছিত করছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘মনে হচ্ছে প্রশাসন অসহায়। কোনো এক জায়গা থেকে নির্দেশিত হয়ে তাঁদের কিছু যেন করার নেই।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, ‘যেসব কেন্দ্র থেকে জাল ভোট দিয়ে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে এবং আগে স্বাক্ষর নেওয়া হচ্ছে, সেসব কর্মকর্তাদের প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। ব্যাপক অনিয়ম যেখানে হয়েছে, সেখানে আপনি ভোট স্থগিত করুন এবং পুনরায় ভোটের ব্যবস্থা করুন। তা না হলে জনগণ এ রকম জোরপূর্বক একটা নির্বাচনের ফলাফল তো মেনে নেবে না।’

গণভোটে ‘হ্যাঁ’ দিয়েছিলেন কি না, প্রধানমন্ত্রীকে প্রশ্ন গোলাম পরওয়ারের

আল্লাহ ভালো জানেন, একাত্তরে কার কী ভূমিকা ছিল: সংসদে জামায়াত আমির

ওয়াকআউটের পর ফের সংসদ অধিবেশনে বিরোধী দল

‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ করে বিরোধী দলের ওয়াকআউট

প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করলে আবারও গ্রেপ্তার শুরু হচ্ছে: আসিফ মাহমুদ

২৮ বিচারককে শোকজ, বিচার বিভাগের স্বাধীনতা কোথায়—প্রশ্ন হাসনাতের

সংসদে তেল থাকলে কী হবে, পাম্পে পাই না: এনসিপির এমপি আল আমিন

ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুক পোস্ট সাবেক ছাত্রলীগ নেতার, গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই সনদ ও গণভোট নিয়ে খোঁড়া যুক্তি দেওয়া হচ্ছে: বদিউল আলম

বাংলাদেশের বিশেষজ্ঞ ও রাজনীতিকদের সঙ্গে জার্মান সংসদের উচ্চপর্যায়ের কমিটির বৈঠক