হোম > রাজনীতি

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: চ্যালেঞ্জ, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সভায় রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর দুটি দেশ (মালয়েশিয়া ও চীন) সফরকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে নানা ধরনের উসকানি ও নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘কেন জানি আমার কাছে মনে হচ্ছে, বাংলাদেশে নানাভাবে বিভিন্ন ধরনের উসকানির একটা আবছা ইঙ্গিত পাচ্ছি।’

আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: চ্যালেঞ্জ, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক এই সভার আয়োজন করে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম (এনসিএফ)।

দীর্ঘ সংগ্রামের পর জনগণের প্রত্যাশা পূরণে আসা বর্তমান সরকারের রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে রিজভী বলেন, ‘সরকারের যে রাজনৈতিক দল, তার নামের আগে একটি “জাতীয়তাবাদী” শব্দ আছে। এই শব্দটির সঙ্গে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। অর্থাৎ এই সরকার এমন কিছু করবে না, যাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হয় কিংবা সার্বভৌমত্ব প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়। তবে এই সরকারকে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করেই সামনে এগোতে হবে।’

পররাষ্ট্রনীতির ওপর জোর দিয়ে রিজভী আরও বলেন, ‘দেশের স্বার্থ ও কল্যাণে পৃথিবীর কোনো দেশই আমাদের শত্রু নয়, আবার কেউ প্রভুও নয়। সকলেই আমাদের বন্ধু। এটি দেশনেত্রী খালেদা জিয়ার একটি ঘোষিত নীতি। সেই নীতির ওপর ভিত্তি করেই বর্তমান সরকারপ্রধান তাঁর কর্মকাণ্ড পরিচালনা করছেন।’

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিশ্বের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর জন্য একটি শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়িয়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে এনসিএফের সভাপতি ইঞ্জিনিয়ার রাফায়েল কবির, উপদেষ্টা মারুফ মল্লিক, শাহ জেড মিয়াসহ আরও অনেকে বক্তব্য দেন।

তরুণীকে হয়রানির অভিযোগ: তদন্ত চলাকালীন পক্ষ নেওয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ

বিএনপি ঘরানার নতুন সংগঠন ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন’

দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ

প্রস্তাবিত বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জাতীয় শ্রমিক শক্তি

ভারতীয় দূতাবাস অভিমুখে ‘আজাদ পার্টির’ মশাল মিছিল, গুলশানে পুলিশের বাধা

বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না, এমন বাংলাদেশ চাই: মুন্সিগঞ্জে শফিকুর রহমান

কবি আল মুজাহিদীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জ্বালানি তেল–গ্যাস–বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনপিএর বিক্ষোভ

বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমির