হোম > রাজনীতি

যুবদল ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে ঝিনাইদহ ছাড়লেন পাটওয়ারী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীকে আটকের দাবি জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।

মামলায় আসামি করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আটজন।

এদিকে মামলা প্রত্যাহারসহ বিএনপির জেলা সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে নাসীরুদ্দীনকে আটক করতে হবে, না হলে ছাত্রদল দায়িত্ব হাতে তুলে নেবে।

সরেজমিনে দেখা যায়, মামলার পর থানা থেকে বের হওয়ার সময় ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় মামলা প্রত্যাহারের দাবিতে থানার সামনে থেকে পুরো এলাকা ঘিরে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। পরে বিএনপির সিনিয়র নেতারা এসে পরিবেশ শান্ত করেন। এর কিছুক্ষণ পর রাত ৯টা ৫০ মিনিটের দিকে কড়া পুলিশি প্রহরায় নাসীরুদ্দীনসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কালো রঙের মাইক্রোবাসে করে ঝিনাইদহ ছেড়ে যান।

এর আগে আজ জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নেতা মহিউদ্দীন রনির ওপর হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদল ও এনসিপি পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তাঁর নেতা-কর্মীরা ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন। তাঁরা মামলা না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে সন্ধ্যা ৭টা থেকে এনসিপির নেতা-কর্মীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা নানা রকম স্লোগান দিতে থাকেন। পরে রাত সাড়ে ৯টার দিকে মামলা নেন ওসি।

সদর থানার ওসি আসাদ উজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তাঁর নেতা-কর্মীরা থানায় এসেছিলেন। তাঁরা আটজনের নাম উল্লেখ করে শতাধিক নেতা-কর্মীকে অজ্ঞাতনামা রেখে অভিযোগ করেছেন, বিষয়টি আমরা গ্রহণ করেছি।’

ওসি আরও বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে তাঁদের নিরাপদে ঢাকার পথে যেতে সহযোগিতা করা হয়েছে।

নাসীরুদ্দীনের ওপর হামলায় জামায়াতের নিন্দা–উদ্বেগ

নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে: আসিফ মাহমুদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, অভিযোগের বিষয়ে যা বলছে বিএনপি

ঝিনাইদহে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

এবার দল গোছাতে উদ্যোগী বিএনপি

দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে এনসিপির মশাল মিছিল

এই সরকার এখনো কোনো দেশ থেকে দাওয়াত পর্যন্ত পায়নি: নাহিদ ইসলাম

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

বাজেট যেন লুটেরাদের জন্য না হয়ে জনগণের জন্য হয়: এনসিপির সভায় বক্তারা

রুহুল আমিন হাওলাদার অসুস্থ, হাসপাতালে ভর্তি