হোম > রাজনীতি

এখন ডেভিল কই পাবে: মান্না

আজকের পত্রিকা ডেস্ক­

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

অপারেশন ডেভিল হান্ট নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এখন অপারেশন ডেভিল হান্ট করছে। ডেভিলগুলা সব পালিয়ে গেছে। তখন ঘুমিয়ে ছিল। ক্যান্টনমেন্টে জায়গা দেওয়া হয়েছিল, তারপর আবার বিশেষ পাহারায় পাঠিয়ে দিয়েছে। এখন ডেভিল কই পাবে?’

আজ সোমবার দুপুরে রাজধানীর তোপখানার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা জানান মান্না।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘যে রকম করে উনি (প্রধান উপদেষ্টা) ছাত্রদের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিচ্ছেন, এ রকম করে তো আর দেশ চলবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়যুক্ত হওয়ার কারণে ছাত্রদের আমরা মাথার তাজ বলে মনে করি। কিন্তু তার মানে, তাদের সিংহাসনের সর্বোচ্চ সিদ্ধান্তের জায়গায় বসিয়ে দিলে সিদ্ধান্ত ম্যাচিউরড হবে, তেমন মনে করার কোনো কারণ নাই।’

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন অপারেশন ডেভিল হান্ট করছে। ডেভিলগুলা সব পালিয়ে গেছে। তখন ঘুমিয়ে ছিল। ক্যান্টনমেন্টে জায়গা দেওয়া হয়েছিল, তারপর আবার বিশেষ পাহারায় পাঠিয়ে দিয়েছে। এখন ডেভিল কই পাবে? আর আছে কয়েকটা। এ-ই ডেভিল হান্ট। এগুলোতে তো ভয় পাওয়ার মতো অবস্থা থাকে। পুলিশ গ্রেপ্তার-বাণিজ্য চালিয়েই যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, অর্থ সম্পাদক শাহনাজ হক রানু, দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ প্রমুখ।

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে—প্রশ্ন আজহারের

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার